ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ৯:৩০:৪০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয় এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী

দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ২৪ নারী-পুরুষ 

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৫ পিএম, ২৩ নভেম্বর ২০২২ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

ভারতে পাচারের শিকার ২৪ বাংলাদেশি নারী-পুরুষ বিশেষ ট্রাভেল পারমিটে দেশে ফিরেছেন। মঙ্গলবার (২২ নভেম্বর) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বাংলাদেশের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে।

ফেরত আসা নারী-পুরুষদের আইনি সহায়তার দায়িত্ব রাইটস যশোর, জাস্টিস অ্যান্ড কেয়ার ও বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি গ্রহণ করেছেন।

যশোর জাস্টিজ অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার আব্দুল মুহিত জানান, বিভিন্ন সময় ভালো কাজের প্রলোভনে পড়ে অবৈধভাবে সীমান্ত দিয়ে তারা ভারতে পাচারের শিকার হয়েছিলেন। পাচারকারীরা তাদের ভারতের বিভিন্ন শহরে নিয়ে ভালো কাজ না দিয়ে ঝুঁকিপূর্ণ কাজে জোর করে ব্যবহার করত। ভারতীয় পুলিশ খবর পেয়ে তাদের উদ্ধার করে আদালতে পাঠায়। পরে সেখান থেকে কলকাতার লিলুয়া হোম নামে একটি বেসরকারি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনি প্রক্রিয়ায় ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফেরার সুযোগ পান।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, ইমিগ্রেশনে কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে ফেরত আসা ২৪ নারী-পুরুষকে আইনি সহায়তার দায়িত্ব জাস্টিস অ্যান্ড কেয়ার, রাইটস যশোর ও বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি নামে তিনটি এনজিও সংস্থা গ্রহণ করেছে। তারা তাদের পরিবারের কাছে হস্তান্তর করবে।